বিজ্ঞাপন

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। শনিবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার প্রমুখ।

আয়োকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে জনপ্রিয় ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয় ভাবে মেধা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলার ৫ টি উপজেলা ও একটি পৌরসভা থেকে ১৪৪ জন করে মোট ৮৬৪ জন প্রতিযোগি এ খেলায় অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষ হবে ৯ মে।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় মাঠে গড়ালো ‘নতুন কুড়ি স্পোর্টস’ খেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন