বিজ্ঞাপন

জয়পুরহাটে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে সিএমএসএমই অর্থায়ন নীতিমালার উপর ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে পূবালী বাংক পিএলসি জয়পুরহাট শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলায় কর্মরত সকল তফসিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং বাংলাদেশ ব্যাংক বগুড়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি বগুড়ার জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি বগুড়ার অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল হেড ওয়াহিদুল কবির, অগ্রণী ব্যাংকের জোনাল হেড জুলফিকার আলী আকন্দ, জয়পুরহাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, সোনালী ব্যাংকের এজিএম ও উদ্দোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান প্রমুখ।

কর্মশালায় ব্যাংকিং ও আর্থিক খাতে সেবা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির কৌশল বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জয়পুরহাট একটি কৃষিভিত্তিক জেলা হওয়ায় এখানকার গ্রাহকদের সেবা বৃদ্ধিতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পড়ুন- প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন