গত রাতের কাল বৈশাখী ঝড়ে গাছ উপড়ে ঘর চাপায় মা ও দুই মেয়েসহ তিন নারী নিহত হযেছেন। মেলান্দহের নয়ানগর ইউনিয়নের পুর্বদাগি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম-(৯০), বাবুলের স্ত্রী ফরিদা-(৫০) ও ফাতেমা (৬০)। হতদরিদ্র পরিবারের এই তিন মা মেয়ে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় সংসার চালাতো।
মেলান্দহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, রাত তিনটার দিকে কালবৈশাখী ঝড়ে একটি বড় মেহগনি গাছে ঘরের উপর পড়লে গাছে চাপায় মা-দুই মেয়ে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কমীরা গাছ সরিয়ে মা মেয়ের মৃতদেহ উদ্ধার করে।
নিহত তিন মা-মেয়ের দাফন কাফনের ব্যবস্থা করছে স্থানীয়রা।মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


