বিজ্ঞাপন

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শামীম (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

নিহত শামীম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার মরহুম হাজী মোহাম্মদ আলী মেম্বারের কনিষ্ঠ ছেলে। তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে শামীম নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে আশপাশে থাকা অন্যান্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে শামীমের নিথর দেহ দেখতে পান। পরে তারা দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় খোলা স্থানে অবস্থানকারীদের জন্য ঝুঁকি বেড়েছে। বিশেষ করে নদী ও জলাশয়ে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি।

পড়ুন: শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ শুরু জুলাই থেকে: শিক্ষামন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন