বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সলঙ্গায় নিখোঁজ অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় নিখোঁজের একদিন পর নাঈম হাসান (২৮) নামে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার সংলগ্ন জয়সাগর দিঘির উত্তর পাড়ের আখড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত নাঈম হাসান সলঙ্গা ইউনিয়নের মালতীনগর গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে।

তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে কারা জড়িত—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পড়ুন: মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, আরও ৩ জেলায় বন্যার আশঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন