বিজ্ঞাপন

জামালপুরে পাশাপাশি দুইটিস্থান থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

জামালপুরে পাশাপাশি দুইটিস্থান থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার বিকালে জামালপুর-শেরপুর বাইপাস সড়ক এলাকা থেকে কৃষি শ্রমিক বাবুল মিয়া ও পৌরবাস টার্মিনাল এলাকা থেকে বৃদ্ধ কেসমত আলীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার কবিরপুর আন্ধারিয়া গ্রামের হারিদ আলীর ছেলে বাবুল মিয়া ও জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ছয়দানা এলাকার রহিম উদ্দিনের ছেলে কেসমত আলী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত বাবুল মিয়া কয়েকদিন আগে কৃষি শ্রমিক হিসাবে কাজ করতে জামালপুর আসেন। তিনি প্রতিদিন বাইপাস সড়কের পাশেই রাত যাপন করতেন। সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত অপর ব্যক্তি পৌরবাস টার্মিনাল এলাকায় শ্বাসকষ্ট জনিত কারনে হঠাৎ বমি করতে থাকেন। স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে সাহায্য চাইলে এম্বোলেন্স আসার আগেই তিনি মারা যান।

পিবিআই কর্মকর্তারা আধুনিক প্রযুক্তির সাহায্যে নিহত দুই ব্যক্তির পরিচয় সনাক্ত করেন। নিহতদের মৃত্যুর প্রকৃতরহস্য উৎঘাটনে সদর থানা পুলিশ কাজ করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন- পাকিস্তানে আব্বাস আরাঘচি, তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে সংশয়

দেখুন- ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠক নিয়ে ধোঁয়াশা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন