চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় চলমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব জনাব এবিএম আব্দুস সাত্তার এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) জনাব বিজন কান্তি সরকার।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পরিদর্শনকালে তারা প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, সম্প্রতি সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এ খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পড়ুন : চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন নিশ্চিতে আলোচনা সভা, কমিটি গঠন


