জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো. মনসুর আহাম্মদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত। দেওয়ানগঞ্জ মডেল থানায় দক্ষতার সাথে নিজের সততা দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভুমিকা রাখায় তার কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
আজ রবিবার (১৯ এপ্রিল) জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের ঘোষণা দেন।
জানা গেছে, ত্রিশাল থানায় যোগদানের পূর্বে মনসুর আহাম্মদ জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তার কর্মকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন, মাদক নির্মূলে সাহসী ও সফল অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা পালন করেন। এই সকল সাফল্যের ভিত্তিতে জেলা পুলিশ তাকে শ্রেষ্ঠ ওসির হিসেবে নির্বাচিত করেছেন। দেওয়ানগঞ্জ থেকে বদলি হয়ে ত্রিশাল থানায় যোগ দেওয়ার পরপরই এই সাফল্যের সংবাদটি আসে।
ওসি মনসুর আহাম্মদ সাংবাদিকদের বলেন, এ পুরস্কার কাজের প্রেরনা গতি ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আগামী দিনেও যেন সততার সাথে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে পারি ।ওসি মনসুর আরোও বলেন আমি জনগনর নিরাপত্তা শান্তির জন্য আমি আমার জীবন বাজি রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। আজকের এই অর্জন আমার আগামী দিনে চলার পথের প্রেরণা হয়ে থাকবে।
পড়ুন : সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলার উদ্বোধন


