বিজ্ঞাপন

জার্মানিতে বড় পরিবারের সংখ্যা বাড়ছে

জার্মানিতে তিন বা তার বেশি সন্তানের পরিবারের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে আবারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেসব পরিবারের অভিবাসনের পটভূমি রয়েছে তাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

২০১৫ সালে শুরু হওয়া অভিবাসন প্রবাহের পর থেকেই বড় পরিবারের সংখ্যা বাড়তে থাকে। ১৯৯৬ সালে যেখানে বড় পরিবার ছিল ২৫ শতাংশ, ২০১৫ সালে তা কমে দাঁড়ায় ২৩ শতাংশে। তবে ২০২৪ সালে তা আবার বেড়ে ২৬ শতাংশে পৌঁছেছে।

পরিসংখ্যানে দেখা যায়, অভিবাসী পরিবারগুলোর মধ্যে বড় পরিবারের হার তুলনামূলক বেশি—২০২৪ সালে এদের মধ্যে ১৯ শতাংশ পরিবারে ছিল তিন বা ততোধিক সন্তান।

শিশুদের বেড়ে ওঠার পরিবেশ নিয়েও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে:

  • ৮ শতাংশ শিশু ছিল তিন বা তার বেশি ভাই-বোনের সঙ্গে
  • ১৮ শতাংশ শিশু ছিল দুই ভাই-বোনের সঙ্গে
  • ৪৪ শতাংশ শিশু এক ভাই ও এক বোনসহ
  • ৩০ শতাংশ শিশু ছিল একমাত্র সন্তান

ভৌগোলিক ভিন্নতাও লক্ষ্যণীয় পশ্চিম জার্মানিতে ১৩ শতাংশ পরিবারে তিন বা তার বেশি সন্তান আছে, যেখানে পূর্বাঞ্চলে এই হার ১১ শতাংশ।

এনএ/

দেখুন: জার্মানি ভ্রমণে বছরের সেরা সময় কখন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন