বিজ্ঞাপন

জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতার ভিডিও দেখলেন ট্রাইব্যুনাল

জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতার বিবিসি, আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের ৪টি ভিডিও দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া উপস্থাপন করা হয় বিভিন্ন নথিপত্র। দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি, জুলাই আন্দোলনে শহীদ, আহত, জুলাই যোদ্ধাদের তালিকাসহ বিভিন্ন নথিপত্র আদালতের উপস্থাপন করা হয়। প্রদর্শন করা হয়, বিবিসি, আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ৪টি তথ্যচিত্র।

এছাড়া, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের ৮ম দিন ছিল আজ। এ দিন ট্রাইব্যুনাল ২- এ সাক্ষ্য দেন আবু সাঈদের দুই সহপাঠী। জবানবন্দিতে, জড়িত পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার দাবি করেন তারা। শাস্তি চাওয়া হয়, শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর।

এছাড়া, কুষ্টিয়ায় জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাসদ নেতা হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে ১৪ অক্টোবর।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদকে বাঁচাতে আসা সেই আয়ান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন