বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়েছে

ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে অবহিত করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এমন খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি হয়েছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর এটিই সর্বোচ্চ দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৯ ডলারে পৌঁছেছে।

জুন মাসের ডেলিভারির জন্য বর্তমান ব্রেন্ট ফিউচার্স চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হচ্ছে। এশিয়ার সকালের লেনদেনে তুলনামূলক বেশি সক্রিয় জুলাই চুক্তির দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১১৩ ডলারের কাছাকাছি পৌঁছায়।

মার্কিন সংবাদমাধ্যমের এক সূত্রের বরাতে জানিয়েছে, তেহরানের সঙ্গে অচলাবস্থা কাটাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ওপর ধারাবাহিক ‘স্বল্প ও শক্তিশালী’ হামলার একটি পরিকল্পনা প্রস্তুত করেছে। এতে অবকাঠামোগত লক্ষ্যবস্তু অন্তর্ভুক্ত থাকতে পারে।

আরেকটি পরিকল্পনায় হরমুজ প্রণালির একটি অংশ দখল করে তা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে।

এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি মার্কিন সেন্ট্রাল কমান্ড ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরান যতদিন হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে হুমকি দিতে থাকবে, ততদিন ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রাখা হবে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, ইরানের ওপর ‘দীর্ঘমেয়াদি’ অবরোধের প্রস্তুতির খবরের পর বুধবারও তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন