বিজ্ঞাপন

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। রোববার রাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক যুবকের মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলো সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ হোসেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাসুদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে । থানায় মামলা প্রক্রিয়াধীন ।

বিজ্ঞাপন

পড়ুন : বাজিতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ৮ দোকান, ক্ষতি প্রায় ৮০ লাখ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন