বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-০১ থেকে আদালতের হাজিরা শেষে কারাগারে ফেরার পথে, পিচ্চি রাজা(৩০) নামের এক হাজতি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন নাওজোড় হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।
​পলাতক আসামি রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, বাসা-১১৭ এর মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাশিমপুর কারাগারের হাজতিদের আদালত থেকে হাজিরা শেষে ওই আসামিকে নিয়ে কারাগারে ফিরছিল। পথিমধ্যে কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে আসামি বাথরুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পুলিশ তাকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগের জার্সির উন্মোচন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন