প্রতিশোধটা নেওয়া হলো না, শিরোপাটাও ছুঁয়ে দেখা হলো না। এবারও স্বপ্নভঙ্গের কারণ সেই ভারত। অতিরিক্ত যোগ সময়ের ৭ম মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন ইহসান হাবিব রিদুয়ান। কিন্তু টাইব্রেকারে বাংলাদেশকে ৪-১ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ভারত।
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ফাইনালের মহারণ।
টানা দুই আসরে ভারতের কাছে ফাইনালে হারের দুঃখ কাটিয়ে এবার শিরোপায় চোখ ছিল লাল-সবুজদের। কিন্তু সেই আশা পূরণ হলো না বাংলাদেশের।
এদিকে দাপটের সাথে খেলেই ফাইনালে উঠে এসেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয় পায় নাজমুল হুদার দল।
পড়ুন : শিরোপা নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় ভারতের মুখোমুখি বাংলাদেশ


