টাঙ্গাইলের মধুপুরের শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামী আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। রোববার দুপুরে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানী কমান্ডার তৌহিদুল ইসলাম বলেন, গত ১১ এপ্রিল বিকালে ৬ বছরের নিহত শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলাধুলা করার সময় আব্বাস আলী জুস কিনে দেয়ার কথা বলে বাজারে নিয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়িতে ফিরলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে শিশুটিকে না পেয়ে ওইদিনই মধুপুর থানায় জিডি করেন।
পরদিন দিন ১২ এপ্রিল. সকালে নিখোঁজ শিশুর চাচা বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে লাশ দেখতে পেয়ে বাড়িতে সংবাদ দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা পলাতক ছিলেন।
তিনি আরো বলেন, পরবর্তীতে র্যাব গোপন সংবাদের মাধ্যমে শনিবার বিকেলে সদর উপজেলার কলেজপাড়া এলাকা থেকে প্রধান আসামী আব্বাস আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্বাস আলী ফাতেমাকে গলায় সুতা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য পায়জামা ও জুতা আগুনে পুড়িয়ে গলিত অংশ মুখ মন্ডল ও গলায় দিয়ে লাশ বিকৃত করে।
পড়ুন : হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত ৩০


