টাঙ্গাইলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন লাখ ৮৭ হাজার ৩৬৯ জন শিশু পাবে হাম-রুবেলার টিকা। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিন হাজার ১৩৬টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী এই টিকা দেয়া হবে। রোববার বিকেলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু হাম-রুবেলার টিকা বিষয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এসব কথা বলেন।
সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। জেলার ১২২টি ইউনিয়নের ৫৯১ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী টিকা দিবে। প্রতি কেন্দ্রে দুই জন করে স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন। টিকার কোন ঘাটতি নাই বলে জানান সিভিল সার্জন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, এসআইএম ডা. মুশফিকুর রহমান, কো-অর্ডিনেটর আবু জাফর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন সহ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পড়ুন : পটিয়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ


