বিজ্ঞাপন

টাঙ্গাইলে ৪ হাজার টাকা চার্জার ফ্যান ৭ হাজার টাকায় বিক্রি, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় ভাক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


এ ব্যাপারে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, গরমে চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে অনেক। ব্যবসায়ীরা এ চাহিদাকে পুঁজি করে ৪ হাজার ১শ’ টাকা ক্রয়মূল্যের ফ্যান বিক্রি করেছে ৭ হাজার ৪শ’ টাকায়। এই অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করায় মারুফ ইলেকট্রনিক নামে একটি দোকানের প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন