বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে রোহিতের অবসর, নেতৃত্ব পেতে পারেন যে তারকা

আইপিএলের মাঝে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। আইপিএল শেষে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। সেখানে নেতৃত্ব দেবেন কে? এমন প্রশ্নই এখন দেশটির ক্রিকেটে।

রোহিত অধিনায়ক থাকার সময় সহ-অধিনায়কের দায়িত্ব ছিল যশপ্রীত বুমরাহের কাঁধে। শেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি টেস্টে নেতৃত্বও দেন তিনি। কিন্তু ইংল্যান্ড সফরে তাকে অধিনায়ক করা নিয়ে সন্দেহ রয়েছে।

অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্টেই খেলেছিলেন বুমরাহ। বাড়তি ওয়ার্কলোডের কারণে চোটে পড়েন ভারতীয় পেসার। ইংল্যান্ডে তাই বাড়তি ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। বুমরাহকে সব ম্যাচে না খেলানোরই পরিকল্পনা। সেই কারণেই তাকে আপাতত অধিনায়ক না করার সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

সবচেয়ে বেশি আলোচনায় আছেন শুভমান গিল। ভারতীয় দলের আগামী দিনের অধিনায়ক ভাবা হচ্ছে তাকে। ওয়ানডে ক্রিকেটে তিনিই ছিলেন রোহিতের ডেপুটি। টেস্টে শুভমান খেলতেন তিন নম্বরে। রোহিত অবসর নেওয়ায় এখন ওপেনিংয়ে একজনের জায়গা ফাঁকা হয়েছে। সেই জায়গা ফিরিয়ে দেওয়া হতে পারে গিলকে। ২৫ বছর বয়সী এই ব্যাটারকে অধিনায়ক করলে আগামী ৮-১০ বছরের জন্য নিশ্চিন্ত থাকতে পারে বোর্ড। ভবিষ্যতের কথা ভেবে তাই শুভমানকে দায়িত্ব দিতে পারে তারা।

বিজ্ঞাপন

পড়ুন: ‘কিউরেটরও কনফিউজড’ ভারত- পাকিস্তানের পিচ নিয়ে- রোহিত শর্মা

দেখুন: পিচ রেটিংয়ের ক্ষেত্রে চোখ-কান খোলা রাখুন: রোহিত শর্মা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন