বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই চিন্তা করাটা বোকামি : শান্ত

এই মুহূর্তে লর্ডসে চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চলতি মাস থেকেই শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। আর সিরিজ খেলতে যাওয়ার আগের দিন আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলন করেন নাজমুল হোসেন শান্ত।

জানতে চাওয়া হয় বাংলাদেশ দল ফাইনাল খেলতে পারবে কি না। জবাবে শান্ত বলেন, ‘এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনই চিন্তা করি, তাহলে আমার মনে হয় বোকামি হবে। অল্প অল্প করে যদি এগোতে পারি তাহলে ভালো। কারণ, আপনি যদি দেখেন, আমরা যখন শুরু করেছিলাম, এর আগের চক্রে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত চক্রে আমরা চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে যে এই চক্রে কীভাবে আরও একটা-দুটা ম্যাচ বেশি জিততে পারি।’

তবে কোনো একদিন ফাইনাল খেলার স্বপ্ন দেখেন জানিয়ে শান্ত বলেন, ‘এভাবে অল্প অল্প করে যদি এগোতে পারি, একটা সময় হয়তো বাংলাদেশ দল ফাইনাল খেলবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরের দুই বছরের মধ্যে গত চক্রের চেয়ে কীভাবে ভালো ফল করা যায়।’

পরে অধিনায়কত্ব নিয়ে শান্ত বলেন, ‘প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিৎ। আমাকে আগে একটা লম্বা সময় দেওয়া হয়েছিল। এভাবেই কোনো একটা টুর্নামেন্টকে লক্ষ্য করে যদি দেওয়া হয় তাহলে অধিনায়কের পক্ষে পরিকল্পনা সাজাতে সুবিধা হয়। আমাকে টেস্টে আগামী এক বছর সময় দেওয়া হয়েছে। বোর্ডের সঙ্গে সেটাই কথা হয়েছে। আমি আশা করি এটা যথেষ্ট।’

বিজ্ঞাপন

পড়ুন: ১৮ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন