নাটোরের লালপুরে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা অজ্ঞাতনামা ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
আজ রবিবার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার আব্দুলপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
এনএ/
দেখুন: পুতিনের ‘ভুতুড়ে’ট্র্রেনে কী আছে জানলে অবাক হবেন
-বিজ্ঞাপন-


