বিজ্ঞাপন

ঢাকার উত্তরাঞ্চল রুটের যাত্রীদের জন্য সুখবর, চলবে মেট্রোরেল

রাজধানীর ভাটারা থেকে সাভারের হেমায়েতপুর পর্যন্ত মেট্রোরেল সংযোগ সম্প্রসারণে কাজ চলছে দ্রুতগতিতে। ‘নর্দার্ন রুট’ নামে পরিচিত মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ প্রকল্পটি হবে ঢাকার প্রথম পূর্ব-পশ্চিমমুখী মেট্রোরেল।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রুটের নির্মাণকাজ ১০টি প্যাকেজে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ১৩.৫০ কিলোমিটার হবে ভূগর্ভস্থ এবং বাকি অংশ এলিভেটেড। হেমায়েতপুর ডিপোর ভূমি উন্নয়ন কাজ ইতোমধ্যে প্রায় ৭৮ শতাংশ সম্পন্ন হয়েছে।

এই রুটে মোট ১৪টি স্টেশন থাকবে, যার মধ্যে ৯টি ভূগর্ভস্থ—গাবতলী, দারুস সালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুখেত, বনানী, গুলশান-২ ও নতুনবাজার। অপরদিকে হেমায়েতপুর, বালিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারায় থাকবে এলিভেটেড স্টেশন।

প্রকল্পটি চালু হলে ভাটারা থেকে হেমায়েতপুর যেতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট, যেখানে বর্তমানে যানজটের কারণে কয়েক ঘণ্টা লেগে যায়। প্রতিটি ট্রেন একসঙ্গে ৩,০৮৮ জন যাত্রী বহন করতে পারবে এবং প্রতি ঘণ্টায় উভয় দিকে প্রায় ৫৩,২০০ যাত্রী পরিবহন সম্ভব হবে। দৈনিক যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখের বেশি।

প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪১,২৩৮.৫৫ কোটি টাকা। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দিচ্ছে ২৯,১১৭.০৫ কোটি টাকা এবং বাকি অর্থ সরকার বহন করবে।

কর্মকর্তাদের আশা, ২০৩০ সালের মধ্যেই এমআরটি লাইন-৫ চালু করা সম্ভব হবে, যা ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উৎপাদনে যেতে বাধা নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন