বিজ্ঞাপন

তামিম-বুলবুলসহ তিন ক্যাটাগরিতে মনোনয়ন নিলেন ৬০ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর। তার আগে চলছে তফসিলের কাজ। আজ শনিবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ কার্যক্রম চলেছে।

সকাল থেকেই মুখর ছিল শেরে-ই-বাংলা প্রাঙ্গন। সারাদিনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন ৬০ জন।

ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন।

এ ছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এর মধ্যে বিসিবি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এ ছাড়া মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও। সি ক্যাটাগরি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি।

পরিচালক পদের জন্য মনোনয়ন কিনেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ক্লাব ক্যাটাগরি দুইয়ের মনোনয়ন কিনেছেন। তামিম ঢাকার ক্লাব ওল্ড ডিও এইচ এস থেকে কাউন্সিলর হয়েছেন। এ ছাড়া আমিনুল ইসলাম বুলবুল নিয়েছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে।

পরিচালক পদের জন্য মনোনয়ন নিয়েছেন ফারুক আহমেদও। তবে বিস্তারিত কারা মনোনয়ন নিয়েছেন সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচকের চাকরি ছাড়লেন রাজ্জাক, করবেন বিসিবি নির্বাচন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন