বিজ্ঞাপন

জামালপুরে বিজিবির অভিযানে ধানক্ষেত থেকে ভারতীয় মদ উদ্ধার

ধানক্ষেত থেকে বস্তাবন্দি মদের বোতল উদ্ধার করেছে জামালপুর ৩৫ বোতল বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা মালিক বিহীন ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাংলাবাজার বিজিবির সদস্যরা রৌমারী সীমান্তের ১০৬৪ সীমান্ত পিলারের কাছে চান্দের চর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।


অভিযানে একটি ধান খেত থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাবন্দি মদের বোতল উদ্ধার করা হয়। এসময় ১৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

পড়ুন: গ্রিন ঢাকা সিটি গড়তে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন