বিজ্ঞাপন

তারুণ্যের উৎসবে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের নির্দেশ

রাজধানীতে ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত শোভাযাত্রাকে সফল করতে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (০৪ আগস্ট) এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছে।

ওই চিঠিতে শোভাযাত্রায় নিজ নিজ ব্যাংকের ব্যানারসহ উপস্থিত নিশ্চিত করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি দফতর ও সংস্থাগুলোর অংশগ্রহণে রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও ও নভোথিয়েটার এলাকাজুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে প্রতিটি ব্যাংকের নিজস্ব ব্যানারসহ অংশগ্রহণ একান্ত কাম্য।

এতে আরও বলা হয়, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সরকারি দফতরের সমন্বয়ে আয়োজিত শোভাযাত্রাটি আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১টায় শুরু হবে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব ব্যানার তৈরি করছে। প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখা থেকে কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চিঠি ও মৌখিক নির্দেশনা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন