বিজ্ঞাপন

তারেক রহমানের প্রত্যাবর্তন, গাইবান্ধা থেকে ঢাকায় ছুঁটছেন দলে দলে বিএনপির নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গাইবান্ধা জেলা থেকে বিএনপি-অঙ্গ সংগঠনের অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। তিনি বলেন, গাইবান্ধা থেকে বাস গাড়ি ৫০টি মতো ছেড়ে গেছে। আজ দুপুর থেকে অনন্ত আরও ৫০ টি বাস গাড়ি যাবে। জেলা থেকে পাঁচ শতাধিক পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকার করে নেতাকর্মীরা সমাবেশ সফল করতে যাবে তিনি আশা ব্যক্ত করেন। দলীয় সূত্রে জানা গেছে, জেলার ৭ উপজেলার ৮১টি ইউনিয়ন এবং চারটি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। এ উপলক্ষ্যে পুরো জেলায় পাঁচ শতাধিক পরিবহন, বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকার ভাড়া করা হয়েছে। ইতিমধ্য সকাল জেলার বিভিন্ন স্থান থেকে গাড়ি ঢাকায় সমাবেশের উদ্দেশ্য ছেড়ে গেছে। আবার অনেকে বিভিন্নভাবে গতকাল থেকে ব্যক্তিগতভাবে ও ট্রেনে করে ঢাকায় গেছেন। সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় সামনে সকাল থেকেই জড়ো হচ্ছেন। এখান থেকে বিভিন্ন ভাবে ১৫- ২০ গ্রুপ করে ট্রেন বাসসহ কার ভাড়া করে ঢাকায় যাচ্ছেন। গাইবান্ধা সদর উপজেলা ঘাগোয়া ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ মিয়া বলেন, ঢাকার সমাবেশ সফল করার উদ্দেশ্য আমরা পাটি অফিসে সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে ট্রেন, বাসসহ বিভিন্ন ভাবে যাচ্ছি। ইউনিয়ন নেতাদের জেলা থেকে সে নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে আমরা কাজ করছি। জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা -৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর) আসনের ধানের শীষের প্রার্থী ডা.ময়নুল হাসান সাদিক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইতিহাসের স্মরণীয় এ আয়োজনের সাক্ষী হতে আমরা ঢাকামুখী হবো। আমার নির্বাচনি এলাকা (সাদুল্লাপুর -পলাশবাড়ী) থেকে ইতিমধ্যে ৩৩টি পরিবহন ছাড়াও বিভিন্ন যানবাহন ভাড়া করা হয়েছে। দুটিটি উপজেলা থেকে অন্তত পাঁচ হাজার মানুষ ঢাকায় যাওয়ার প্রস্তুতি চলছে। গাইবান্ধা সদর উপজেলার বিএনপির সাধারন সম্পাদক মোকছুদার রহমান মাষ্টার বলেন, পৌরসভাসহ ১৩ ইউনিয়ন থেকে এখন পর্যন্ত পাঁচটি বাস ভাড়া করা হয়েছে। এছাড়া নেতাকর্মীরা বিভিন্নভাবে ঢাকায় গেছেন এবং আজ রাত পর্যন্ত যাবে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বলেন, গাইবান্ধা জেলা থেকে আমরা কমপক্ষে ২০ হাজার মানুষ জড়ো করবো ইনশাআল্লাহ। আগামী কাল হবে ইতিহাসের একটি স্মরণীয় দিন নেতাকর্মীরা এই দিনের সাক্ষী হওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করবেন।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরের গাংনী হাইস্কুলে গ্রিল কেটে চুরি

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন