দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সরকার খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা ১ আসনের সাংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। রবিবার দুপুরে ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
উদ্বোধনে তিনি বলেন, খাল একটি সরকারি জায়গা এখানে ব্যক্তি মালিকানায় ভরাট করে খাল দখল করার কোন সুযোগ নেই। খাল খননের মধ্যে দিয়ে দুর্গন্ধ মুক্ত পরিবেশ হবে। খাল দিয়ে যে পানি প্রবাহ হয় সেই পানি সেচ ও বিভিন্ন কাজে সহজে মানুষ ব্যবহার করতে পারবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ওসি আবু বক্কর সিদ্দিক,দোহার পৌরসভার ইঞ্জিনিয়ার এমএম মামুনুর রশীদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেন,সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ,দোহার উপজেলা বিএনপির সাংগনিক সম্পাদক সেন্টু ভূইয়া সহ অনন্য নেতৃবৃন্দ।
পড়ুন : মানিকগঞ্জে ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় টায়ার পোড়ানোর কারখানা


