বিজ্ঞাপন

দাউদকান্দিতে ট্রাক খাদে উল্টে ৭ জন নিহত, আহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫) এবং সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ(৫৫) এর বাড়ি একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর অবস্থানরত ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে তারা নিহত হন। আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পড়ুন- শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

দেখুন- বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ে চলছে বর্ষবরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন