বিজ্ঞাপন

দিনাজপুরের ​নবাবগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: ২৫ লক্ষ টাকার নিষিদ্ধ সিরাপ জব্দ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এবং র‍্যাবের একটি যৌথ টহলদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভাদুরিয়া বাজারের করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ মজুত করা হয়েছে। খবর পেয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস-এর নেতৃত্বে একটি বিশেষ দল র‍্যাব সদস্যদের সাথে নিয়ে সেখানে অভিযান চালায়। স্থানীয় মেম্বার, বাজার মালিক সমিতির সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ২৯ কার্টুন (মোট ৭,৪৮৫ বোতল) অবৈধ সিরাপ জব্দ করা হয়।

​আটককৃত এই সিরাপগুলোর আনুমানিক বাজার মূল্য ২৫,২৯,০৫০/- (পঁচিশ লক্ষ ঊনত্রিশ হাজার পঞ্চাশ) টাকা। বিজিবি জানায়, এসব ওষুধ অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

​উদ্ধারকৃত বিভিন্ন ব্র্যান্ডের সিরাপের তালিকা নিচে দেওয়া হলো:

জিনসা (১০০ এমএল) ১৪০পিচ-৩৫,০০০/-

রুটারেস (২০০ এমএল) ৯৫৩পিচ-৩,৮১,২০০/-

জেড ভিটা (১০০ এমএল) ২,০১৪পিচ-৬,০৪,২০০/-

জেনসি (১০০ এমএল) ৩৮৪পিচ-৯৬,০০০/-

লেক্স আলো (২০০ এমএল) ৩৮৪পিচ-১,৫৭,৬০০/-

স্নেহা (১০০ এমএল) ৪৩২পিচ-১,০৮,০০০/-

গোল্ডেন সালসা প্যারিলা (১০০ এমএল) ২৩২পিচ-৫৮,০০০/-

জোস (২৩০ এমএল) ১৯০পিচ-৯৫,০০০/-

বিজিলেক্স (৪৫০ এমএল) ৭১পিচ-৬৩,৯০০/-

লেক্স আলো (১০০ এমএল) ৯৫৯পিচ-২,৩৯,৭৫০/-

টাস্ (২০০ এমএল) ১,৫৩৫পিচ-৬,১৪,০০০/-

একেএল ওয়ান (২০০ এমএল) ১৯১পিচ-৭৬,৪০০/-

মোট — ৭,৪৮৫ পিচ-২৫,২৯,০৫০/-

ঘটনা প্রসঙ্গে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হবে এবং পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে তা জনসমক্ষে ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : হিলিতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিএনপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন