রাজধানীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

পূর্বশত্রুতার জেরে রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক হোটেল ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক হোটেল ম্যানেজার নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতেই থাকতেন। এ ছাড়া আহতরা হলেন—হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও হোটেল স্টাফ মো. হাসান (২৬)। এর মধ্যে আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দুইজন দেশীয় অস্ত্র নিয়ে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করে। এর পরপর তারা হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় নাঈমুরকে বাঁচাতে এগিয়ে আসলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ হাসানকেও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে—স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজধানীসহ সারাদেশে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন