বিজ্ঞাপন

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দিনাজপুরে হাম-রুবেলা (এম আর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর পৌরভবন কেন্দ্রে টিকাদান এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম শিশুদের ফাষ্টফুড খাবার পরিহার করে শাক-সবজি ও দেশীয় মাছ খাওয়ানোর পরামর্শ দেন। কারণ এসব খাবারে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও শিশু রোগমুক্ত হয়ে বেড়ে উঠতে সহায়তা করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, পৌরসভার নির্বাহী প্রকৌশলি মোঃ মিনারুল ইসলাম খান, ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নূরে আলম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এটিএম নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মতিন, সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. মোঃ হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়াসহ অন্যান্য অতিথি, পৌরসভা ও সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলার স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র মিলে ২৮৯৫টি কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলার (এমআর) টিকা প্রদান করা হবে। জেলায় ৩ লাখ ১৮ হাজার ৯৬৯ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০ এপ্রিল ২০২৬ শুরু হয়ে ১০ মে ২০২৬ এই ক্যাম্পেইন শেষ হবে।

বিজ্ঞাপন

পড়ুন : http://পিরোজপুরে ১ লাখ ২০ হাজার ৭৯১ শিশুকে দেওয়া হচ্ছে হাম-রুবেলা টিকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন