দিনাজপুর জেলা আইনজীবি সমিতির বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বাংলা ১৪৩৩ সনের জন্য আগামী এক বৎসরের আয় ও ব্যয়ের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টো।
বাজেটের উপর আলোচনায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম, মোঃ একরামুল আমিন, মোঃ নুরুজ্জামান জাহানী, মোঃ তহিদুল ইসলাম, জিপি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন, পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ হাবিবুল্লাহ, হাজী মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র আইনজীবী আসির উদ্দিন, মোঃ বরকত আলী, মোঃ মাহফুজ আলী প্রমূখ।
সাধারণ সভায় জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ সকল আইনজীবী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

