দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৫৬৬ জন।
রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ১ লাখ ৩৭ হাজার ২৮৬ জন, অনিয়মিত ৪৪ হাজার ৩৭৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।
বিভাগভিত্তিক হিসেবে, বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯৯ হাজার ৬৭১ জন, মানবিকে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়া পরীক্ষাকালীন কেন্দ্রে ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল সীমিত রাখা হবে এবং নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
পড়ুন- এসএসসি পরীক্ষা: কেন্দ্রের আশপাশে জমায়েত নিষিদ্ধ, ডিএমপির নির্দেশনা
দেখুন- মাদারীপুরে প্রবেশপত্র না পাওয়ায় অনিশ্চয়তায় ২০ পরীক্ষার্থী


