বিজ্ঞাপন

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বাছাই পর্ব

“তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো দিনাজপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তাদের বিকাশে একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

২৯ এপ্রিল-২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর সদর উপজেলার তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে এ বাছাই পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রানা এবং উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম।

এছাড়াও তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল এর শরীর চর্চা শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ওবায়দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাছাই পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই ক্রীড়া আয়োজনে ৮টি ইভেন্ট শিশু-কিশোররা অংশগ্রহণের সুযোগ পাবে। ইভেন্টগুলো মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, কাডাবি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং মার্শাল আর্টস (কারাতে/উশু/তায়েকোন্দো/জুডো) ও সাঁতার। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য আগামী ২ মে অংমগ্রহণকারী শিশু-কিশোরদের বয়স অবশ্যই ১২ থেকে ১৪ বছর হতে হবে।

উপজেলা পর্যায় শেষে পরবর্তীতে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী ধাপে প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ প্রদান করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় একাধিক চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন