দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে খাঁটি (পিওর) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী—
-২২ ক্যারেট: ২,৪২,৪৯৫ টাকা (প্রতি ভরি)
-২১ ক্যারেট: ২,৩১,৪৭২ টাকা
-১৮ ক্যারেট: ১,৯৮,৪০৫ টাকা
-সনাতন পদ্ধতি: ১,৬১,৬০৫ টাকা
তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।
পড়ুন: যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ হস্তান্তর
আর/


