ঢাকার দোহার উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিকিৎসকরা বলেন, কোন রোগী এমআর টিকা দেওয়ার পরে যদি তার শরীরে বিরুপ প্রক্রিয়া দেখা যায় তাহলে সে হামের টিকা দিতে পারবে না। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে হামের টিকা দিতে হবে। কেউ যদি ক্যাম্পেইনের ২ দিন বা ১০ দিন আগে টিকা দিয়ে থাকে তাহলে একটি ডোজের সময়সীমা ২৮ দিনের আগে কোন টিকা দিতে পারবে না।
এ সময় দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ওসি (তদন্ত) নুরুন্নবী ইসলাম সহ স্বাস্থ্য কর্মকর্তা ও শিক্ষকমন্ডলী।
পড়ুন:কিশোরগঞ্জে হামের সংক্রমণ বৃদ্ধি কাল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক
ইমি/


