বিজ্ঞাপন

ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর ও বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।এ সময় তারা তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’

বিজ্ঞাপন

তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।’

ঘোষণা অনুযায়ী রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা।এক পর্যায়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। আনুমানিক রাত ৮টার কিছুক্ষণ আগে ধানমন্ডির ৩২ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র-জনতা। চালানো হচ্ছে  বুলডোজার দিয়ে ভাঙচুর। ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ নামের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে দেখা যায়, ধানমন্ডির ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালানোর সাথে সাথে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে।

পুরো বিল্ডিংটির ভেঙে ফেলা হচ্ছে। এর আগে গত ৫ আগস্ট এক দফা ৩২  নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।

বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে।

পড়ুন : ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

দেখুন :রাজধানীর মাইডাস সেন্টারে দুই দিনের উদ্যোক্তা হাট শুরু | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন