বিজ্ঞাপন

ধুতি পরে বাঙালি ঐতিহ্যের ছোঁয়ায় উপস্থিত হলেন নরেন্দ্র মোদি

সোমবার দৃশ্যপট বদলে গেল। পশ্চিমবঙ্গ জয় করল মোদির বিজেপি। গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনের ফল আজ ঘোষণা করা হচ্ছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মোদির সুশৃঙ্খল নির্বাচনী কলাকৌশল বিজেপিকে এক অভাবনীয় সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে চলেছে। এমন একটি রাজ্যে বিজেপি এই বিজয় পেল, যেখানকার মানুষ ছিলেন দলের আদর্শিক প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু এর আগে বিজেপি কখনও সেখানে জিততে পারেনি।

অন্যদিকে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উৎসবের আবহ তৈরি হয়। সেখানে ধুতি পরে বাঙালি ঐতিহ্যের ছোঁয়ায় উপস্থিত হোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে এক বিশেষ বার্তা দেন, যা শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক সংযোগকেও তুলে ধরে।

তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য কর্মীর পরিশ্রম ও সংগ্রাম ছাড়া সম্ভব হত না। আমি তাদের সকলকে প্রণাম জানাই। বহু বছর ধরে তারা মাটিতে থেকে নিরলস পরিশ্রম করেছেন, নানা প্রতিকূলতা অতিক্রম করেছেন এবং আমাদের উন্নয়নের এজেন্ডা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তারাই আমাদের দলের আসল শক্তি।”

এরপর আরও এক বক্তব্যে তিনি বলেন, “আজ ঐতিহাসিক, অভূতপূর্ব দিন। বিজেপির কর্মীরা কামাল করেছে।” একই সঙ্গে গণতন্ত্রের মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক। এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়।” তার বক্তব্যে বিজয়ের উচ্ছ্বাসের পাশাপাশি রাজনৈতিক সংযমও স্পষ্ট ছিল।

বিজ্ঞাপন

পড়ুন : পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন