নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।
তিনি জানান, ভৈরব থানা রেলেওয়ে পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র্যাবসহ যৌথ বাহিনীর অভিযানে গত রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন, ইলিয়াছ মিয়া সহ এ ৫জন তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শিগগিরই এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, নরসিংদীতে রায়পুরা উপজেলায় মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন ববি বেগম (৭০)। গত ৪ জুলাই তাঁর ওপর হামলা চালিয়ে তার জমানো টাকা লুট করা হয়। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও তাঁর পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ জুলাই মারা যান। এ বৃদ্ধা নারী কোন আত্মীয় স্বজন না থাকায় তাকে রেলওয়ে কবস্থানে দাফন করা হয়।
এদিকে ববি বেগমের মৃত্যুর খবরে রায়পুরা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও স্বজনহীন এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সর্বস্তরের মানুষ। আজ ৫ জন গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
পড়ুন: সেনা সহায়তায় সাজেক ছেড়েছে আটকে পড়া পর্যটকরা
আর/


