বিজ্ঞাপন

নতুন কার্যালয় উদ্বোধন করলো ‘কায়ান ওভারসীজ’

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধারা প্রধান চালিকাশক্তি। প্রবাসীদের এই ত্যাগ ও শ্রমকে সম্মান জানিয়ে নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘কায়ান ওভারসীজ’।

কায়ান ওভারসীজ কেবল জনশক্তি রপ্তানি নয়, বরং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও বেকারত্ব নিরসন করতে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অঙ্গিকার তা শতভাগ বাস্তবায়নই এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ সুজন।

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, আন্তর্জাতিক বাজারে দক্ষ কর্মসংস্থান সৃষ্টির কৌশল এবং অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘কায়ান ওভারসীজ’ বিশ্বাস করে, সঠিক দিকনির্দেশনা ও সরকারি নিয়ম মেনে বিদেশে কর্মী পাঠাতে পারলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বর্তমানের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

পড়ুন : নারকোটিক্স কন্ট্রোল এসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন