নতুন বছরের আনন্দে দেশজুড়ে উৎসবের আবহ। এই উৎসবের আমেজে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে নতুন রূপে ধরা দিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ঐতিহ্যবাহী বাঙালি সাজে নিজেকে উপস্থাপন করে তিনি জানালেন বাংলা নববর্ষের শুভেচ্ছা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা গেছে সাদা শাড়িতে, যেখানে নীল ও লাল রঙের নকশা বৈশাখের রঙিন আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে। শাড়ির সঙ্গে মিলিয়ে হাতে রঙিন কাঁচের চুড়ি এবং গাঢ় নীল পাড় তার লুকে এনেছে এক স্বতন্ত্র দেশীয় সৌন্দর্য।
গলায় জমকালো গহনা এবং পরিপাটি সাজে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, নতুন রঙের ছোঁয়ায় প্রতিটি দিন হোক আনন্দময়। সেই সঙ্গে সবাইকে জানিয়েছেন বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
ছবিগুলোতে সোফায় বসে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে। পোস্টটি প্রকাশের পর ভক্তরা নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার রুচিশীল সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন।
পড়ুন- যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বৃহস্পতিবার


