বিজ্ঞাপন

নাটোরে এক রাতে চুরি হলো ৬টি সেচ মোটরের ট্রান্সফরমার

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি উত্তর ফসলের মাঠে নেমে এসেছে চরম হতাশা। এক রাতের ব্যবধানে সেখান থেকে সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কৃষক এবারত আলী বলেন, গত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাঠে পোলে স্থাপিত সেচ মোটরের ট্রান্সফরমারগুলো খুলে নিয়ে যায়। সকালে কৃষকরা জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো না পেয়ে হতভম্ব হয়ে পড়েন।

স্থানীয় আরেক কৃষক লুৎফর রহমান বলেন, এই ট্রান্সফরমারগুলোই ছিল তাদের ফসলের একমাত্র ভরসা। বোরো মৌসুমে সেচের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় শেষ সময়ে ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

ভুক্তভোগী কৃষক শাহাদাৎ হোসেন জানান, একটি ট্রান্সফরমারের মূল্যই অনেক, সেখানে একসাথে ৬টি চুরি হওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তারা দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ বলেন, সকালে খবর পেলাম কৃষকদের ৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে সাথে সাথেই স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপজেলা ব্যাপি ঘটে যাওয়া এমন ঘটনার বেশ কিছু লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে।

পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন