বিজ্ঞাপন

নানা আয়োজনে বরগুনায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে বরগুনাজুড়ে চলছে বর্ণিল আয়োজন। সকাল থেকেই বরগুনা শিমুলতলায় শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান, যেখানে অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন


নতুন বছরের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরগুনা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপনা, মুখোশ, পাখি ও প্রাণীর প্রতিকৃতি, যা বাঙালির সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে।

বরগুনা সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা। মেলায় ছিল পান্তা-ইলিশ, পিঠা-পুলি, খেলনা ও হস্তশিল্পের নানা স্টল।

প্রভাতী সংগীতা অনুষ্টান ও বর্ষবরণ অনুষ্টানে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার, জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাসহ সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সঙ্গীতানুষ্ঠান শেষে বের হয় বণাঢ্য শোভাযাত্রা। বিকাল রয়েছে,শিমুলতলা ও সার্কিট হাউস মাঠে দিনব্যাপী বৈশাখী মেলা।

উৎসবে অংশ নিতে আসা স্থানীয়রা জানান, বছরের এই দিনটি তাদের কাছে আনন্দ ও নতুন স্বপ্নের বার্তা নিয়ে আসে। সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই পহেলা বৈশাখের প্রকৃত তাৎপর্য খুঁজে পান তারা।

নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই বরগুনায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।

পড়ুন- আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী

দেখুন- প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হলো ‘কৃষক কার্ড’ বিতরণ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন