সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগের দুই বছর পর ২৯ জন মাঠ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৫ অক্টোবর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার উপ-সচিব ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই স্থায়ীকরণের ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসি সচিবালয়ের আওতাধীন ২৯ সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হলো। ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে যোগদান করা এই কর্মকর্তাদের চাকরি যোগদানের তারিখ থেকেই কার্যকর করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : চার জেলায় নতুন ডিসি নিয়োগ


