বিজ্ঞাপন

নির্বাচন কমিশনে হঠাৎ বড় রদবদল

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ প্রশাসনের উপসচিব পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে। ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলমকে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

অন্যদিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এ ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে বদলি করে প্রশিক্ষণ শাখার পরিচালক এবং নির্বাচন কমিশনের উপসচিব মো. আনিছুর রহমানকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

পড়ুন : http://নতুন নির্বাচন কমিশনে বিএনপির আস্থা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন