বিজ্ঞাপন

মুক্তির প্রথম দিনেই রাজা শিবাজি’র বাজিমাত

বড় পর্দায় মুক্তি পেয়েছে তারকাবহুল ঐতিহাসিক ড্রামা ‘রাজা শিবাজি’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে অনেকটাই সাড়া ফেলেছে সিনেমাটি। ভারতজুড়ে সিনেমাটি প্রথম দিনে ১১ দশমিক ৩৫ কোটি রুপি আয় করেছে।

ট্রেড অ্যানালিস্ট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হিন্দি ও মারাঠি- এই দুই ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি থেকে মারাঠি সংস্করণেই বড় অংকের আয় হয়েছে। প্রথম দিনে মারাঠি ভার্সন থেকে ৮ কোটি এবং হিন্দি ভার্সন থেকে ৩ দশমিক ৩৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

মুক্তির দিনে ভারতজুড়ে মোট ৬ হাজার শো ছিল সিনেমাটির। এর মধ্যে ১৯০০টি মারাঠি শোতে দর্শকদের উপস্থিতির হার ছিল ৬৮ শতাংশ। অন্যদিকে, ৪২০০টি হিন্দি শোতে দর্শক উপস্থিতি ছিল তুলনামূলক কম, মাত্র ১৬ শতাংশ।

জিও স্টুডিওস এবং মুম্বাই ফিল্ম কোম্পানির প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মাঞ্জরেকর এবং ফারদিন খানের মতো একঝাঁক তারকা। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

এদিকে, বক্স অফিসে একই দিনে মুক্তি পাওয়া ‘এক দিন’ সিনেমাটিকে বড় ব্যবধানে পেছনে ফেলেছে ‘রাজা শিবাজি’। ‘এক দিন’ প্রথম দিনে মাত্র ১ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। এছাড়া আমির খানের সাম্প্রতিক সিনেমা ‘সিতারে জামিন পার’-এর প্রথম দিনের আয় ১০ দশমিক ৭ কোটি রুপিকেও ছাড়িয়ে গেছে রিতেশ দেশমুখের এই সিনেমা।

বিজ্ঞাপন

পড়ুন : ভারতের হয়ে ক্রিকেট খেলেন মিঠুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন