বিজ্ঞাপন

নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরা শারমিনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ না করার আবেদন জানিয়েছেন একই দলের আরেক নেত্রী মনিরা শারমিন।

রোববার (০৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক লিখিত আবেদনে মনিরা শারমিন জানান, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা উচিত নয়। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, কমিশন আগামী সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আবেদনে মনিরা শারমিন উল্লেখ করেন, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয় এবং পরবর্তীতে আপিলও খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন, যার শুনানির তারিখ নির্ধারিত রয়েছে ৪ মে। আদালতের রায় না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ না করা হলেও পরবর্তীতে আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, মনিরা শারমিনের রিটের রায়ের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণ হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত হবেন।

বিজ্ঞাপন

পড়ুন : জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন