বিজ্ঞাপন

নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর পর ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েন এ অভিনেত্রী। পরে তাকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় বলে বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়।

ইমিগ্রেশন সূত্র আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

গ্রেফতার দেখানোর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহাব ইসলাম বলেন, নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে ডিবিতে নেওয়া হয়েছে। এখনো ভাটারা থানয় হস্তান্তর করা হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন