বিজ্ঞাপন

নেত্রকোনা সীমান্তে মালিকবিহীন অবস্থায় মিলল ভারতীয় ফেন্সিডিল

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

সোমবার (৪ মে)সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে, এদিন বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬০/১-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে অবস্থান নেয়। সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় তারা। ধারণা করা হচ্ছে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত ভারতীয় এসব মাদক ফেন্সিডিল পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) জমা করা হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শিশু শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, দেওয়ানগঞ্জে শিক্ষক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন