বিজ্ঞাপন

পটিয়ায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন: ধর্মীয় সহাবস্থানের বার্তা দিলেন এমপি এনাম

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ২নং ওয়ার্ডে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ধর্মীয় সহাবস্থান, শান্তি ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) রাতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বাংলাদেশের নাগরিক। ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু কেউ সংখ্যালঘু নয়। সংবিধান সবাইকে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার দিয়েছে। এখানে কারো ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কেউ যদি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শান্তির বাংলাদেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। দেশের সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে—এটাই আমাদের লক্ষ্য। আমরা সবাই মিলেই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করব।

সভায় তিনি আরও সতর্ক করে বলেন, পটিয়ায় কোনো মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর স্থান হবে না। এসব অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। কেউ যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনিয়ম বা অপরাধে জড়িয়ে পড়ে, তাকে প্রতিরোধ করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান শফিকুল আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, বিএনপি নেতা আবদুল মাবুদ, দিদারুল ইসলাম, জাসাস নেতা নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইয়াছির আরাফাত, সাবেক সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুদের মধ্যে জ্ঞানজিৎ ভিক্ষু, বুদ্ধ সেবক ভিক্ষু, শ্রদ্ধাপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু, সারিপুত্র ভিক্ষু, ধর্মপাল শ্রামণ, সংঘপাল শ্রামণ ও নন্দপ্রিয় শ্রামণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি এনামুল হক এনামকে ফুলেল শুভেচ্ছা জানান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আয়োজকরা তার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুন : প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন