রাজধানী থেকে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মতৎপরতায় লিপ্ত থাকার দায়ে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


